, || - ||

সিরাজগঞ্জের পাঁচলিয়া বাজারে যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আশরাফুল ইসলাম জয় সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার রশিদবাদ পাঁচলিয়া বাজারে মানুষের দ্বার প্রান্তে সেবা পৌছে দিতে যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র শুভ উদ্বোধন করা হয়ে‌ছে। 

বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দি‌কে যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি যমুনা ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ শাখা’র ম্যানেজার জিএম কামরুল হাসান।আমেনা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবিকা সেলিনা সিদ্দিকা এ্যানা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন নেছা। 

এ সময়ে অন্যান্য অতিথিবৃন্দ এবং গ্রাহক, শুভানুধ্যায়ীরা এলাকার ব্যবসায়ীরা, গন্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 
জানাযায় যে, এই এজেন্ট ব্যাকিং শাখায় ব্যাংক একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট খোলা যাবে৷ তবে সপ্তাহে ৬ দিন এই সকল সুযোগ সুবিধা পাবেন সম্মানিত গ্রাহকরা৷ 

Please follow and like us: