উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- বেলকুচিতে আগামী ৮ তারিখ বৃহস্পতিবার বেলকুচি উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর করেছে বেলকুচি উপজেলা যুবলীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে, উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সকাল দশটায় গণজমায়েত, সকাল ১১ ঘটিকার সময় শান্তি মিছিল এবং বিকাল ৩ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেলকুচি-চৌহালী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল।
উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ফারুক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখবেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফজলুল হক সরকার সহ আওয়ামীলীগের সর্বস্তরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচীতে উপস্থিত থেকে কর্মসূচী সফল করবেন বলে নেতৃবৃন্দরা জানান।
Please follow and like us: