সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়ার সাবেক ব্যুরো চিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন।
সাংবাদিকদের প্রিয়মুখ বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃতুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
জ্যেষ্ঠ এ সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ।