, || - ||

সিরাজগঞ্জে অন্যায্য বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে অন্যায্য ও লুণ্ঠনমূলক বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল এবং জ্বালানি খাতের অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের মুজিব সড়ক এলাকার মুক্তাপ্লাজা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ক্রয়চুক্তির পর্যালোচনাকৃত তথ্যাদি প্রমাণ করে যে এসব চুক্তি দেশের স্বার্থবিরোধী ও সাধারণ মানুষের ওপর বোঝা স্বরূপ। তারা অবিলম্বে এসব লুণ্ঠনমূলক চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে দুর্নীতির সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শওকত আলী, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক আবু জাফর খান টিপু। তারা বলেন, সাধারণ মানুষের পকেট কেটে বিদ্যুৎ খাতের সুবিধাভোগীদের পকেট ভারি করার এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। কর্মসূচিতে ক্যাবের স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

Please follow and like us: