, || - ||

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নতুন কমিটির শপথ গ্রহন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২১-২০২২ বছরের নবনির্বাচিত কার্যকরী কমিটির নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মীর রুহুল আমীন বাবু।
গত ৩১ শে জানুয়ারী সোমবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ হয় এবং গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে দুইটি প্যানেলে প্রতিদ্বনিদ্বতা করেন। ৩৯১ জন ভোটারের মধ্যে ৩৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি/সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেন এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে ৫টি পদে জয়লাভ করেন।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আলহাজ¦ গোলাম মোহাম্মাদ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রউফ পান্না জয়লাভ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমুখ।

Please follow and like us: