, || - ||

সিরাজগঞ্জে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর ব্যাপক প্রস্তুতি গ্রহন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর কর্মপরিল্পনা সফল করতে সিরাজগঞ্জের প্রতিটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রতিটি স্কুলের কর্ম ঘন্টা ব্যাপী নিজ নিজ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠান করতে দেখা যায়। এ সময় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, উচ্চ লাফ,রিলে রেইজ, বিস্কুট দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্ত ধোন উদ্ধার,কবিতা, চিত্রা অংকন,পল্লীগীতি, লোকো সংগীত, দেশত্ববোধক গান, একক আবৃত্তি, ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজানা হকের সঞ্চলনায় ৪র্থ শ্রেণীর ছাত্রী মেহেজাবিনের চমৎকার নৃত্য উপভোগ করতে দেখা গিয়েছে, সকল শিক্ষক ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান, প্রধান শিক্ষক আকতারী খানম। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ জানান, ইতিমধ্যে বিদ্যালয় পর্যায়ে ১০ শেষে জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্ব শেষ হয়েছে। এখন প্রতিটি বিদ্যালয়ের ১ম স্থান অধিকারদের নিয়ে ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে প্রস্তুতি চলছে।

 

Please follow and like us: