, || - ||

সিরাজগঞ্জে আমিই লেখক, আমি বই ফেরিওয়ালা শীর্ষক আলোচনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আমিই লেখক, আমিই বই ফেরিওয়ালা শীর্ষক এক অনুষ্ঠান গতকাল ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তির সোপানে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট লেখক ও কবি লতিফ জোয়ার্দার ৬৪ জেলায় ভ্রমনের শুভ সূচনার অনুষ্ঠানটি আয়োজন করে সিরাজগঞ্জ অন্যতম সংগঠন প্রসূন থিয়েটার, প্রসূন সাহিত্য সংসদ ও প্রসূন সঙ্গীতালয় সমন্বয়ে গঠিত প্রসূন পরিবার।
প্রসূন পরিবারের প্রতিষ্ঠাতা এ্যাড. মাহবুবে খোদা টুটুলের সভাপতিত্বে এবং বিশিষ্ট নাট্যকর্মী ও প্রসূন থিয়েটারের সাধারন সম্পাদক সুমন রাজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহিদ সুবহান, তারিকুল ইসলাম তারা, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এম এ মতিন সজীব, বিশিষ্ট কবি শফিক সেলিম, কবি এস মুকুল, কবি ও সাহিত্যিক মামুন আব্দুল্লাহ, নাসিমা আহমেদ, আহমেদ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাদেশে লেখকরা আজ অবহেলিত। তারা অনেক মেধা, পরিশ্রম ও অর্থ খরচ করে একটি বই বের করে। কিন্তু সেই বই সুষ্ঠুভাবে বিপনন করতে পারে না। বিপনন ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে তুললে লেখরা বই লিখতে উৎসাহিত। পাঠকরা নতুন নতুন বই পাঠ করতে পারবে। এজন্য সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

Please follow and like us: