, || - ||

সিরাজগঞ্জে ইডিপি কালচারাল কমিউনিটির আত্মপ্রকাশ সভাপতি আমিনুল ইসলাম সম্পাদক জাফর খান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে সংগীত শিল্পীদের সাংস্কৃতিক চর্চা ও কল্যাণ তহবিল গঠন করার লক্ষ্যে ইডিপি কালচারাল কমিউনিটির আত্মপ্রকাশ করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দি‌কে সয়াগোবিন্দ ইডিপি’র কার্যালয়ে ইডিপি কালচারাল কমিউনিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন বাংলা‌দেশ টে‌লি‌ভিশ‌নের নিবন্ধিত সংগীত পরিচালক ও সংগীত শিল্পী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ইডি‌পি’র প্রতিষ্ঠাতা পরিচালক আবু জাফর খান টিপু। কমিটিতে সহ-সভাপতি পদে নূরে আলম হীরা, কানিজ রেহানা মুন্নি সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় সংগীত শিল্পী জুবায়ের জিকো ও সাংস্কৃতিক সম্পাদক মন্টু পরদেশী, অসাধ্যক্ষ তিথি, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক শামস-ই-ইলাহী অনু, নির্বাহী কমিটির সদস্য রাজিয়া সুলতানা মিলন, মোঃ সামাদ শেখ, ভরতচন্দ্র কণ্ঠ ভোটে নির্বাচিত হন।

এর আ‌গে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় কর‌তে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শিল্পীদের জন্য কল্যাণ তহবিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। কমিটি আত্মপ্রকাশে’র প্রথম দিনে সিরাজগঞ্জের গীতিকার হাসান আ‌নোয়ারকে অসুস্থতাজনিত ও রাজশাহী বিভাগের বাংলাদেশ বেতারের শিল্পী প্রদীপ কুমার দাস‌কে অর্থনৈতিক সহযোগিতা করা হয়।

Please follow and like us: