দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে জয়ী করতে সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন, সিরাজগঞ্জ-২ আসনে (সদর-কামারখন্দ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদ প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকালে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী ইমাম ও মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্ত, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি একে এম ড.আব্দুল মমিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা ইমান সমিতি সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।