শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ককটেলসহ বিএনপি নেতা আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭টি ককটেল বোমাসহ উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন ও ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল বোমাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার শরাফত আলীর ছেলে উল্লাপাড়া বাস মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা আজাদ হোসেন, ছাত্রদল কর্মী বকুল হোসেন ও যুবদল কর্মী শহিদুল ইসলাম।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে।

Please follow and like us: