সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে, সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দর্শকপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে আত্মপ্রকাশের পরে থেকেই বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে এই চ্যানেলটি।
মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় সময় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে সিরাজগঞ্জের বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে কেক কেটে দশম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ অপরাধ নুরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব এ্যাড: কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ রিদওয়ান আহমেদ রাফি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন ও সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশীদ সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ -সভাপতি ইসরাইল হোসেন বাবু এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর এর সঞ্চলনায় কেক কর্তন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার হীরক গুন।