, || - ||

সিরাজগঞ্জে ছেলে ধরা সন্দেহে মাদকাসক্ত ১ যুবককে গণপিটুনি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

এম. এম. আশরাফুল ইসলাম (জয়)।। সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসায় ছেলেধরা সন্দেহে আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আহত আলম (৩৫) পৌর এলাকার গয়লা বটতলা এলাকার আব্দুর রহিমের ছেলে। জানাযায়, আহত আলম জানালা দিয়ে মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছিল। এ সময় শিক্ষার্থীরা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে ‘ছেলে ধরা’ সন্দেহে চিৎকার শুরু করে। এ সময় গ্রামবাসী ও সকল ছাত্ররা তাকে আটক করে গণধোলাই দেয়। আহত অবস্থায় পুলিশ উদ্ধারকরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার অধ্যক্ষ
হাফিজুর রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।

Please follow and like us: