, || - ||

সিরাজগ‌ঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগ‌ঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টার দি‌কে শহীদ এ কে .এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিস সিরাজগ‌ঞ্জের আয়োজনে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমা‌নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুল মন্ডল বি‌পিএম বার পি‌পিএম বার, স্বাগত বক্ত‌ব‌্য রা‌খেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল ।

উক্ত অনুষ্ঠান‌টি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার, নাইয়ার সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ সামিমা সুলতানা, মোছাঃ দিলরুবা, আফরোজ জাহান, মোঃ শাহা আলম, মোঃ আককাছ আলী, এস, এম আব্দুল মমিন, আবিদা সুলতানা, মোঃ মহসিন রেজা, মোঃ ফ‌রিদ শেখ।


এসময় উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিরাজগঞ্জ এর সভাপ‌তি উদয় কুমার পাল, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, আ‌মিনুর ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকা‌রি শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please follow and like us: