জাতীয় কবি নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী উৎসব সিরাজগঞ্জে পালিত হয়েছে।
নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে গতকাল বুধবার রাতে শহীদ এম. মুনসুর আলী অডিটেরিয়ামে অনলাইনের মাধ্যমে এই জন্মজয়ন্তী উৎসব পালিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আইয়ুব আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাস ড. ফারুক আহাম্মদ , বিশেষ অতিথি হিসাবে অউপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লান ও নজরুল একাডেমির সকল শিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক পেজ আমাদের সিরাজগঞ্জ ও পজেটিব সিরাজগঞ্জ থেকে লাইভ সম্প্রচার হয়।
Please follow and like us: