সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা এবং বিদ্যালয় থেকে একশত একটি ফুলের কুঁড়ি শিরোনামে দেওয়ালিকা প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলয়নাতনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদের সঞ্চালনায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের সংসদ সদ্যস অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দিপু ও
মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। প্রাথমিক বিদ্যালয় প্রধান প্রধান শিক্ষক সমিতির সভাপতি উদয় কুমার পাল। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম। সহকারি শিক্ষক সমাজ সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।