, || - ||

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ইনোভেশন শো কে‌সিং আইডিয়া উপস্থাপন প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই গভর্নে‌‌্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়নে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ইনোভেশন শো কে‌সিং আইডিয়া উপস্থাপন প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ বৃস্পতিবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয়ে এই ইনো‌ভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই প্রথম সিরাজগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ উদ্দেপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভা‌বে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাঠ প্রাঙ্গনে ইনো‌ভেশন কার্যক্রম সমাপ্ত হ‌য়ে‌ছে।

উক্ত অনুষ্ঠান‌টি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, মো: ইসমাইল হোসেন পি‌টিআই সুপারিনটেনডেন্ট কামারখন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম,বেলকু‌চি উপ‌জেলার সহকা‌রি শিক্ষা অ‌ফিসার আ‌মিনুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আক্কাস আলী, সেইভ দ‌্যা কান্টির প‌রিচালক মোঃ খলিলুজ্জামান, জেলা প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা খাতুন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ ম‌মিনুজ্জামান।

অনুষ্ঠানটির প্রোগ্রাম মেন্টর সিরাজগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর তত্ত্ববোধানে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অ‌ধিকারী‌কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Please follow and like us: