বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও ঐতিহ্যয নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে।
সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয়ের তথ্য মতে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে কোর্ট চত্বরে শুরুতে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ, বিভিন্ন বাঙালি গান নাটক অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত তারা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার প্রমুখ।
এর আগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।