সিরাজগঞ্জে ডাইন-ইন-দরবার-ই আকবর রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর সন্ধায় সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচ তলায় সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথি হিসেবে রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন। এসময় সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের জাতীয় নির্বাহি কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী ফজলুল হক ফজলু,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রেস্টুরেন্টের উদ্যোক্তাকে স্বাগত জানান এবং সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও মেয়র সৈয়দ আব্দুর রহমান মুক্তা সহ অন্যান্য অতিথিগণ রেস্টুরেন্টের সফলতা কামনা করেন এবং মান সম্মত খাবার পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।
সিরাজগঞ্জে এই প্রথম রন্ধনশিল্পীর তত্বাবধায়নে নিরাপদ খাদ্যর নিশ্চয়তায়, আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জনের লক্ষ্যে কোলাহল ও যানজট মুক্ত,নিরিবিলি পরিবেশ, সার্বক্ষনিক নিরাপত্তার নিশ্চয়তা, ফ্রি ওয়াই ফাই ও গাড়ী পার্কিং এর সুবিধা নিয়ে যাত্রা শুরু করল দরবার-ই-আকবর। দরবার-ই-আকবর এ ফাস্ট ফুড সহ চাইনিজ খাবার থাকবে। সেই সাথে জন্মদিন বিবাহ বাষির্কী সহ সেমিনার সিম্পজিয়াম আয়োজনের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে রন্ধনশিল্পী হিসেবে তত্ত্বাবধানের রয়েছেন মনিরুল ইসলাম এবং সার্বিক ব্যস্থাপনায় সাংবাদিক ফেরদৌস হাসান।