, || - ||

সিরাজগঞ্জে “তিন চাকার গান ওয়ালা ” রিয়েলিটি শো’র বাছাইপর্ব শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

‘ছড়াও তোমার সুরের আবেশ গাইবে তুমি দেখবে দেশ’ মন্ত্রে উদ্দীপিত হয়ে জেলা ভিত্তিক সংগীত  প্রতিভার সন্ধানে সিরাজগঞ্জে এই প্রথম শহীদ এম,মনসুর আলী অডিটোরিয়ামে “তিন চাকার গান ওয়ালা ”  অডিশন শেষে বাছাইপর্ব শুরু হয়েছে। তিন চাকার যে কোন পরিবহন চালক গান গাইতে পারেন এমন শিল্পীদের জন্য প্রসূন থিয়েটার সিরাজগঞ্জ ও প্রসূন সংগীতালয় আয়োজিত “তিন চাকার গান ওয়ালা ” ২০২০  শিরোনামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর সহ ১০ টি উপজেলার মোট ২৫১ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় রাউন্ড থেকে এখন পর্যন্ত ২৪ জন প্রতিযোগি ইয়েস কার্ড পেয়ে বিজয় লাভ করেন। আগামী ১৬ ই নভেম্বর সেরা দশ “তিন চাকার গান ওয়ালা ”  নির্বাচন করে ২৯ নভেম্বর সেরা দশদের হাতে পুরুস্কার ও সার্টিফিকেট তুলে দিবেন প্রসূন থিয়েটার সিরাজগঞ্জ ও প্রসূন সংগীতালয়। সিরাজগঞ্জের আনাচেকানাচে ছড়িয়ে থাকা “তিন চাকার গান ওয়ালাদের ”  জাতীয় অঙ্গনে তুলে ধরতেই এই আয়োজন করেন কর্তৃপক্ষ।

Please follow and like us: