, || - ||

সিরাজগঞ্জে দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রামে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ-অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সোমবার সকাল ১০টায় সদর উপজেলার ৪৫ নং চিথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, কাওয়াকোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর মান্নানের নিজ উদ্যোগে প্রায় অর্ধ-শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর ছাত্রলীগের রবিউল ইসলাম রুবেল, ছাত্রনেতা নুর কায়েম সবুজ সহ,অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

খাবার সামগ্রী বিতরণকালে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশে কর্মহীন অবস্থায় ঘরে থাকা দুস্থ-অসহায় ও খেটে খাওয়া অর্ধ-শতাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় (চাল, ডাল, আলু, তেল) খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকার দুস্থ- অসহায় মানুষের মাঝে সামর্থ অনুযায়ী খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আর বলেন,করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। দিন এনে দিন খাওয়া মানুষেরা এখন কর্মহীন। তাই তাদের মুখে খাবার তুলে দেওয়া সামর্থবান ও সচেতন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। এ জন্য যতোদিন সম্ভব সমাজের দরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ্।

Please follow and like us: