সিরাজগঞ্জে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে পপি লাইব্রেরি ৩৮ বাংলাবাজার ঢাকার আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজ শেখ কামাল অডিটরিয়ামে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন পপি লাইব্রেরী সিনিয়র রাইটার ও এডিটর সানোয়ার হোসেন মিঠু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুইব আলী, এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম সহ সিরাজগঞ্জ জেলায় কর্মরত প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পপি লাইব্রেরির রাইটার মোঃ রিয়াদ মোস্তফা।
, || - ||
সিরাজগঞ্জে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: