, || - ||

সিরাজগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচারসপ্তাহ ২০২০ উদ্্যাপন উপলক্ষ্যে শুভ উদ্বোধনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

“করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকরি, স্বাস্থ্যবিধি মেনে পরিবারপরিকল্পনা সেবা গ্রহণকরি” এ প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচারসপ্তাহ ২০২০ উদ্্যাপন উপলক্ষ্যে শুভ উদ্বোধনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় পরিবার পরিকল্পনা, সিরাজগঞ্জ কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ৮ এ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। উক্ত শুভ উদ্বোধনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানটি উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, সিরাজগঞ্জ কার্যালয়ের মোঃ তারিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় বক্তারা বলেন , করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মহামারীকালীন সময় পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমাতে হবে। করোনা ভাইরাস বিষয়ে জনগনের মাঝে সচেতনতা বাড়াতে হবে এবং সেবা গ্রহীতা ও সেবা প্রদান কারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রান্তিক জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচার, প্রসার কার্যক্রম ও বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রতিটি সেবাদান কেন্দ্রে আবশ্যিকভাবে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে। জনগণকে পরিবার পরিকল্পনা ও মা- শিশুস্বাস্থ্য সেবা বিষয়ে সময়পোযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর’২০ তিন দিন ব্যাপী সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক ও গ্রাম পর্যায়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিশেষ প্রচারণা ও সেবাদান কার্যক্রম চলবে। এই সেবা ও প্রচার সপ্তাহে সিরাজগঞ্জ জেলায় ১৩ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ৭১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৯ টি সদর ক্লিনিক, ৩ টি এমসিএইচ-এফপি ইউনিট, প্রায় ৩০০টি কমিউনিটি ক্লিনিক ও ১৫০ টি স্যাটেলাইট ক্লিনিক এবং প্রায় ১৫০ টি উঠান বৈঠকের মাধ্যমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া জেলা, উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা, ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সমন্বয়ে, ব্যানার, পোষ্টার, লিফলেট প্রদর্শন ও বিতরণ এবং ভ্রাম্যমান তথ্য প্রচারণার মাধ্যমেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ অনুষ্ঠান মালা ও কর্মসূচীর আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করবেন। সেবা ও প্রচার সপ্তাহের অগ্রগতির প্রতিবেদন পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে প্রেরিত নির্ধারিত ছকের মাধ্যমে প্রতিদিন এমআইএস ইউনিটের ওয়েবসাইটে জেলা ও উপজেলা কার্যালয় হতে আপলোড করা হবে। উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: