, || - ||

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব এর সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও ঢাকা জজ কোর্ট এর বিজ্ঞ আইনজীবী নিখিল কুমার ঘোষ।
কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি রাহুল কুমার রায়, তৌহিদুর রহমান, জাহিদ হাসান জয়, প্রচার সম্পাদক শাহাদৎ সিরাজি, সহ-সম্পাদক চান মিয়া, সদস্য রফিকুল ইসলাম রনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য বার কাউন্সিল সনদপ্রাপ্ত তরুণ আইনজীবী রাহুল কুমার রায়কে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়াও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এড‌ভো‌কেট রাহুল বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কৃতকার্য হওয়ায় জেলা শাখার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

Please follow and like us: