, || - ||

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

স্বাধীনতার মহান স্থপ‌তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী এ‌্যা‌সো‌সি‌য়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ আগস্ট বিকাল ৪ টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে সংগঠনের সভাপতি মঞ্জুরুল আলম রুবেলের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারী শুধু ব্যাক্তি মুজিবুর রহমান কে হত্যা করেনি বরং তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আর্দশ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি কে মুছে ফেলতে পারেনি তেমনিই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকে ও নিভিয়ে দিতে পারেনি। রাষ্ট্রদ্রত উপস্থিত সকলকে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান।

এ সময় অনুষ্ঠানে দপ্তরী কামপ্রহরীর নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে যে চাকরি দেওয়ার কথা ছি‌লো সে টা বাস্তবায়ন কর‌তে তার নিজের হাতে এই পদটি তৈরি করেছেন এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগের পরিবারের সন্তান এই পদে চাকরি করে আসছে। দীর্ঘ ১০ বছর এই পথটি তৈরি হলেও এখনো পর্যন্ত জাতীয়করণ হয়নি। এই প‌দে দপ্তরীরা ২৪ ঘন্টা নিয়োজিত থে‌কে নিরলস ভা‌বে কাজ করে যাচ্ছে।
তাই জননেত্রী শেখ হাসিনার হাতের পদ‌টি জাতীয়করণ করার জন্য মহান সংসদে উপস্থাপন করার জন্য সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি কে উপস্থাপন করার অনু‌রোধ ক‌রে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ‌রিবা‌রে প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক নীরবতা পালন করা হয়।

এ সময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপ‌তি মোঃ আ‌মিনুর ইসলাম। বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হা‌বিব খোকা সহ সিরাজগঞ্জ জেলার ৩ শতাধিক দপ্তরী কাম প্রহরী বৃন্দ।

Please follow and like us: