রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২৬ এপ্রিল সকালে গয়ল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়। শিশু শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মনন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান। তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেই এই গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খেলায় উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল ছালাম তালুকদার, প্রধান শিক্ষক, এস বি রেলওয়ে কলোনী সপ্রাবি; মোঃ গোলজার হোসেন, শিক্ষক, চর মিরপুর সপ্রাবি; মোঃ হযরত আলী, শিক্ষক, বড় পিয়ারী পূর্বপাড়া সপ্রাবি; মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক, শ্যামপুর সপ্রাবি; মোঃ রাকিবুল হাসান, শিক্ষক, কয়েলগাঁতী সপ্রাবি; মোঃ সরোয়ার জাহান, শিক্ষক, রাঙ্গালিয়া গাঁতী সপ্রাবি; মোঃ শাহা আলম, শিক্ষক, রায়পুর নতুন পড়া সপ্রাবি; মোছাঃ ইয়াসমিন, শিক্ষক (ভারপ্রাপ্ত), গয়লা মডেল সপ্রাবি; রুমানা আবেদীন, সশি, গৌরীআরবান সপ্রাবি।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন কারিম মির্জা, সশি, কাদাই সপ্রাবি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন, সশি, খোকশাবাড়ী নিম্নরিনী সপ্রাবি; মোঃ সোহেল রানা, সশি, রাজিবপুর ইছামতি সপ্রাবি; মোঃ শহিদুজজামান পলাশ, সশি, কুড়িপাড়া কাওয়াকোলা সপ্রাবি; মোঃ বি.এম. মোখলেছুর রহমান, সশি, পঞ্চসারুটিয়া সপ্রাবি; মোঃ রেজাউল করিম, সশি, ভেন্নাবাড়ী সপ্রাবি; মোঃ শাহাজাহান সিরাজ, সশি, ঘোড়াচরা সপ্রাবি; মোছাঃ রোমানা আবেদীন, সশি, গৌরিআরবান সপ্রাবি; মোঃ আসাদুর রহমান, সশি, হাটবয়ড়া সপ্রাবি; মোঃ মোস্তাফিজুর রহমান, সশি, তেতুলিয়া সপ্রাবি, মোঃ সুলতান মাহমুদ, সশি, চর হরিপুর সপ্রাবি।

এছাড়া মাঠ ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ইদিল হোসেন, দপ্তরী কাম প্রহরী, ধানবান্দি সপ্রাবি; আরিফ হোসেন, দপ্তরী কাম প্রহরী, গৌরিআরবান সপ্রাবি; মোঃ আজিম হোসেন, দপ্তরী কাম প্রহরী, একডালা সপ্রাবি; মোঃ রুবেল হোসেন, দপ্তরী কাম প্রহরী, মালশাপাড়া সপ্রাবি।

উদ্বোধনী খেলা শেষে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। পুরো আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

Please follow and like us: