, || - ||

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বই বিতারণ উৎসবের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১ হাজার ৬ শত ৭১ টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে বই বিতারণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১ জানুয়ারী সকাল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে জেলার ১ হাজার ৬ শত ৭১ টি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ৪ লক্ষ ১৯ হাজার ১৫৪ জন ছাত্র ছাত্রী‌দের মা‌ঝে ১৮ লক্ষ ১২ হাজার ৪৭৭ টি বই বিতার‌নের শুভ উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রেজওয়ানুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপ‌জেলার সেষ্ঠ এস এম,সির সভাপতি এস এম আব্দুর রাজ্জাক।

এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলার সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: