, || - ||

সিরাজগঞ্জে ফোক ফেস্ট সংগীত অনুষ্ঠা‌ন উদ্বোধন ক‌রেন জান্নাত আরা তালুকদার হেনরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আশরাফুল ইসলাম জয়:
নাট্য নিকেতন উদ্যোগে সিরাজগঞ্জে ফোক ফেস্ট’- অনুষ্ঠা‌নের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বীর মুক্তিযোদ্ধা এম. এ. আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদর- কামারখন্দ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য অ্যাডঃ মাহবুব-এ-খোদা টুটুল, সিরাজগঞ্জ কালচারাল একাডেমির তরিকুল ইসলাম তারা, নাট্য নিকেতন সিরাজগঞ্জের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক হীরক গুণ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন- নাট্য নিকেতনের সিরাজগঞ্জ এর সভাপতি দিলীপ গৌর। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।

Please follow and like us: