, || - ||

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের উদ্যােগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

কেক কর্তন, দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় শহরের মিরপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে  কর্মসূচি গুলো অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদের সিরাজগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভের সভাপতিত্বে

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী কামরুল ইসলাম তালুকদার শান্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির ১ নং যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মোরশেদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট নিখিলেস ঘোষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমটির সহ-সভাপতি সুমন আবু হুরাইরা, তৌহিদুল ইসলাম তৌহিদ, রাহুল কুমার, সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওন

যুগ্ম সাধাঃ সম্পাদক রোমানা সুলতানা সাথী, জান্নাতুল ফেরদৌস শান্তা, আইন সম্পাদক লুবনা ইয়াসমিন, সিরাজগঞ্জ ল’ কলেজ কমিটির সভাপতি মোঃ সালাহ্উদ্দিন সালাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন জুয়েল,  দপ্তর সম্পাদক  রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য- চাঁন মিঞা, আলী হাসান, লাইকুর আলাদীন প্রমুখ।।

Please follow and like us: