মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, নিপীড়িত-শোষিত বাঙ্গালীর মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অাইন ছাত্র পরিষদ, সিরাজগঞ্জ জেলা ও ল’ কলেজ শাখার যৌথ উদ্যোগে অালোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। অাজ মঙ্গলবার সন্ধ্যা ঘটিকার সময় সিরাজগঞ্জ শহরের স্বপ্ননীড়ের বঙ্গবন্ধু অাইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু অাইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ’ র সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আকিবুর রহমান শাওন, সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, শ্রীঃ রাহুল কুমার, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়, সাবেক যুগ্ন সম্পাদক ও বর্তমান দপ্তর সম্পাদক মো: অাব্দুল মতিন সজীব, সিরাজগঞ্জ ল’ কলেজ শাখার সভাপতি মোঃ সালাহ্উদ্দিন সালাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন জুয়েল, সহ-সম্পাদক মো: চাঁন মিয়া, মোঃ হাসান আলী, সদস্য তাওবা তাবাচ্ছুম ঋতু প্রমুখ। অালোচনা সভায় বক্তরা জাতির পিতার বিভিন্ন অান্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ায় বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা সাথে স্বরণ করা হয়।
, || - ||
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেককর্তন ও আলোচনা সভা করেন -বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: