এস. এম. আশরাফুল ইসলাম (জয়): সিরাজগঞ্জ সলঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অতান্ত ১৫ জন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সলঙ্গা থানার হরিনচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন- বগুড়েে জেলার নন্দী উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক মোঃ রাজু (৩০) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার রনি (২৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক রাজু নিহত হয়। হেলপার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতার সহ পাশ^বর্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।