এম এ মালেক,সিরাজগঞ্জ :- সিরাজগঞ্জে বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ৩ প্লাটন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। আজ বুধবার সন্ধায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, সিরাজগঞ্জে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ৩ প্লাটন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। তারা প্রয়োজনে বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি মোতায়েন ও টহলের পরিস্থিতি শুরু হয়নি। এদিকে বুধবার বিকেল থেকে জেলা উপজেলা শহর ও গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে র্যাব পুলিশ টহল শুরু করেছে।
উল্লেখ, বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন মামলার রায় ঘিরে শহরাঞ্চলে আতংক বিরাজ করছে। দিনভর একে অপরকে প্রশ্ন করছেন কাল কী হবে?
Please follow and like us: