, || - ||

সিরাজগঞ্জে বিশ্ব ক্লাবফুট দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

ক্লাবফুট বা বাকা পায়ের পাতার অভিশাপমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংস্থা গ্লেনকো ফাউন্ডেশনের ‘ওয়াক ফর লাইফ’ ও অর্থোপেডিক সার্জারি বিভাগ. সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালের এর উদ্যোগে বিশ্ব ক্লাবফুট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংস্থাটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে আজ শনিবার দিনব্যাপি সচেতনতামূলক ইভেনও আলোচনা সভা কেক কর্তনের আয়োজন করেন। এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সাইফুল ইসলাম, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আমিরুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন, ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় চিকিৎসাপ্রাপ্ত শিশু এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবফুটের চিকিৎসক ও ক্লাবফুট শিশুদের অভিভাবকেরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় সুস্থ হওয়া সন্তানের নতুন জীবন ফিরে পাওয়ার কাহিনী বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক মা। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ক্লাবফুট একটি জন্মগত বিকলাঙ্গতা। আমাদের দেশে এর পরিমাণ অনেক অনেক বেশি। যা পায়ের পাতা থেকে হাঁটু এমনকি কোমর পর্যন্ত হতে পারে। ক্লাবফুট শিশুর জন্ম নিয়ে সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। চিকিৎসায় ভাল হয়ে যাওয়া ক্লাবফুট শিশু অসমানের মা শরিফা বলেন, জন্মের সময় আমার বাচ্চার পায়ের পাতা বাঁকা ছিল। এজন্য আমাকে অনেকের গালমন্দ শুনতে হয়েছে। আমার বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ। উল্লেখ্য সিরাজগঞ্জে গত দশ বছরে বছরে ক্লাবফুট নিয়ে জন্ম নেওয়া ৯ শতর অধিক শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Please follow and like us: