, || - ||

সিরাজগঞ্জে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের অভিযান মুহূর্তেই নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় জি‌নি‌সের দাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের ‌বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাজার মনিটরিং ও সচেতনতামূলক বার্তা ক্রেতা এবং বিক্রেতাদের মা‌ঝে পৌঁছে দিচ্ছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্প‌তিবার সিরাজগঞ্জ শহরের বড় বাজার এলাকায় দিনব্যাপী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

মোঃ রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

শহ‌রের বড় বাজার এলাকার মেসার্স খান ভান্ডার মুদির দোকানে আব্দুল গাফফার খান‌কে ভোজ্য সয়া‌বিন‌ তেল অতিরিক্ত দাম রাখায় জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স সেলিম ডিপার্টমেন্টাল স্টোরে মজুদকৃত সয়াবিন তেল বাজারে ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করতে বাধ্য করা হয়।

এসময় প্রশাসনের অভিযানে মুহূর্তেই বড় বাজার এলাকার দোকানগুলো নিয়ন্ত্রণে আসে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। অভিযান পরিচালনা করায় খুশি ক্রেতা সহ সর্ব মহলের মানুষ।

বাজার ভদ্র ঘাট এলাকার ক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বগতি কিছু সিন্ডিকেট দোকানদার পূ‌বের মূল্যে কেনা সয়া‌বিন তেল গা‌য়ে মূল‌্যর চে‌য়ে বেশি মুনাফার আশায় বেশি দামে বিক্রি করছে। ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় পূর্বের মূল্যে সয়াবিন তেল কিনতে পারলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কে তার নেতৃত্বে সুন্দর ভাবে বাজার মনিটরিং করার জন‌্য। আমি নিজে ১৬০ টাকা লিটার তেল কিনলাম।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক, ড. ফারুক আহাম্মদ ব‌লেন, সিরাজগঞ্জ সদর উপ‌জেলা সহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বাজার মনিটরিং করছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে ক্রেতা-বিক্রেতাদের সতর্কমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

Please follow and like us: