সিরাজগঞ্জের সদর উপজেলায় মালশাপাড়া পশ্চিম হাজীপাড়া মিলন সংসদ ক্লাব আয়োজিত মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফুটবল লীগ- ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার (৩১জানুয়ারি) বিকেলে। উক্ত খেলার
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভা ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম (ভূট্ট)।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ আব্দুল আজিজ সেখ, মোঃ আব্দুস সালাম সেখ, মোঃ বারেক সেখ, মোঃ আনিছুর রহমান প্রমূখ।
লীগে ৫টি দলের অংশগ্রহণে উদ্বোধন অনুষ্ঠানে ষ্টার বয়েজ একাদশ ও ডেঞ্জার ইলেভেনের খেলায় ১-১ গোলে ড্র হয়।
Please follow and like us: