বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

” শ্রমিক-মা‌লিক এক হ‌য়ে গড়‌বো এদে‌শে নতুন ক‌রে” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে মহান মে দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১ মে) সকাল ১০ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সু-সম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সভাপ‌ত্বিত ক‌রেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

এসময় অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন সিরাজগঞ্জ উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আব্দুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান। সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র’র শ্রম কল্যাণ সংগঠক মো. এখলাছুর রহমানসহ অন্যান্য শ্রমিক সংগঠকের নেতৃবৃন্দ।

Please follow and like us: