, || - ||

সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র সিরাজগঞ্জ আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৮ মে) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মহান মে দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভা উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,শ্রম কল্যাণ কেন্দ্র সংগঠক মোঃ এখলাছুর রহমান, ট্রাক কাভার্ড ভ্যান এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: আকমল হোসেন, জেলা রং মিস্তিরি সংগঠনের সভাপতি মো: আব্দুর রহিম, সহ সভাপতি মোঃ বাদল সেখ, সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম রকি, আলামিন হোসেন, সিরাজগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাই প্রমূখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদ হুসাইন।

Please follow and like us: