, || - ||

সিরাজগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষ- এক জন নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কোরবান আলী (৪০) নামে এক জন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । নিহত কোরবান আলী চৈত্রহাটি গ্রামের ছোরমান আকন্দের ছেলে। মঙ্গলবার দুপুরে নিহত কোরবান আলী স্ত্রী মোছা:পিঞ্জিরা খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেন ।

মামলাসুত্রে জানা যায়, সোমবার (১৩ ই এপ্লিল) সকালে চৈত্রহাটি গ্রামে সরকারী জলাশয়ে মাছ মারতে যায় আলতাব গং। এ সময় নিজেদের জলাশয় দাবি করে আদিবাসীরা বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই একপর্যায়ে দুই পক্ষই দেশীও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ২০ আহত হয়। এতে প্রতিপক্ষের আঘাতে কোরবান আলী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কোরবান আলী মারা যায়।

রামকৃষ্ণপুর ইউপি’’র সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন জানান, সোমবার (১৩ ই এপ্লিল) সকালে মাছ মারাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া হাসপাতালে কোরবান আলী মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড তাজুল হুদা জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উভয় পক্ষ থেকে পাল্টা পাল্টি মামলা করা হয়েছে । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us: