আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ আশ্রয় ২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে ১ম ধাপের ঘর বরাদ্দ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিার ২৪ এপ্রিল সকালে ১১:৩০ মিনিটে সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন. সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সহ সিরাজগঞ্জে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ভূমিহীন গ্রহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে জুন ২০২১ পর্যন্ত ৪ লক্ষ ২৫ হাজারের ও বেশি। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় এ জেলায় প্রথম পর্যায়ে ৭৯৬ টি এবং ২য় পর্যায়ে ৪৮১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়াও ৩য় পর্যায়ে এ জেলার ৯ টি উপজেলায় ৫৩৩ টি গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে যার মধ্যে ৪০৯ টি গৃহ আগামী ২৬-০৪-২০২২ খ্রি. তারিখ সকাল ১১.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি (ভার্চুয়ালি) শুভ উদ্ভোধন করবেন। এছাড়াও আরও ১২৪ টি গৃহ আগামী জুন ২০২২ এর মধ্যে নির্মাণ করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে জানান।