, || - ||

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন খান, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কালাম, সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দবির, সদর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. আরিফ, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সয়দাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাহিদ হাসান দিগন্তসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় আয়োজকেরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় রাজনৈতিক নেতাকর্মীদের এগিয়ে আসা উচিত। এ ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

কর্মসূচিতে স্থানীয় যুবদল, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

Please follow and like us: