, || - ||

সিরাজগঞ্জে যৌথ অভিযান-নিম্নমানের ও ভুয়া কসমেটিকস বিক্রির অভিযোগে গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আবু জাফর খান টিপু:
গত ২৬ ও ২৭ মে সিরাজগঞ্জ শহরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও ভুয়া পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে শহরের বিভিন্ন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় বেশ কিছু দোকানে বাজেয়াপ্ত কসমেটিকস সামগ্রী, নকল ও চোরাই পথে আনা পণ্য পাওয়া যায়। অভিযানকালে দুইজনকে গ্রেফতার এবং আনুমানিক ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে সন্দেহভাজন আরও কয়েকটি দোকান চিহ্নিত করে রাখা হয়েছে, যেগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। ঈদের আগ পর্যন্ত জেলার প্রত্যেকটি উপজেলায় এ ধরনের অভিযান চালানো হবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালীন সময় ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা লক্ষ করা যায়।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। কেউ যেন প্রতারিত না হয়, সেটাই মূল উদ্দেশ্য।

Please follow and like us: