, || - ||

সিরাজগঞ্জে লালনগীতির বিশেষ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সত্য বল সুপথে চল ওরে আমার মন স্লোগানকে সামনে রেখে মহাত্মা লালন সাঁই স্মরণে ৭ মে শনিবার সন্ধ্যা ৭:৩০ মি‌নি‌টে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অ‌ডি‌টো‌রিয়া‌মে লালনগীতির বিশেষ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উক্ত অনুষ্ঠানটি লালন একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য রাকিবা আফ‌রোজ এর সঞ্চালনায় একা‌ডে‌মির সভাপতি নূরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ড. জান্নাত আরা তালুকদার হেনরী কুষ্টিয়া থেকে আগত বাউল আব্দুর রাজ্জাক, লালন একাডেমীর সিরাজগঞ্জ জেলা শাখার সঙ্গীতশিল্পী হা‌নিফ মোহাম্মদ মিলন মন্ডল, নুরুল হুদা, কা‌নিজ রেহানা মুন্নি, জুবায়ের জি‌কো, অনন্যা শারমিন, মেহজাবিন খান সিজা, যন্ত্রি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া থেকে আগত বাঁশিতে খোকন, বাংলার ঢোলে সুমন, লালন একাডেমীর ভরত চন্দ্র প্রসাদ (তবলা), নন্দ গোপাল রায়, (তবলা) নাজমুল নিশান (রাবাব), সঞ্জয় কমার শর্মা (তবলা) উপ‌স্থিত ছি‌লেন। শিল্পীদের গান হলরুমের দর্শকদের মন জয় করে এবং করতালিতে মুখরিত হয় পুরো অনুষ্ঠানটি।

Please follow and like us: