, || - ||

সিরাজগঞ্জে শ্রমকল্যাণ সংগঠক এখলাছুর রহমানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রমকল্যাণ সংগঠক মো. এখলাছুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, দক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. এখলাছুর রহমান তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন আন্তরিক ও দক্ষ। শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে সম্পাদনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও সমন্বয় রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীল আচরণ সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, একজন কর্মীর অবসর মানেই তাঁর কর্মময় জীবনের সমাপ্তি নয়, বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অর্জন নতুন প্রজন্মের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। এখলাছুর রহমানের কর্মনিষ্ঠা ও ভালো কাজের দৃষ্টান্ত ভবিষ্যতেও সহকর্মীদের অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের শ্রম দপ্তরের পরিচালক আলমগীর কুমকুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. শহিদুজ্জামান, সিরাজগঞ্জ কলকারখানা অধিদপ্তর ও
প্রতিষ্ঠান পরিদর্শনের উপমহাপরিদর্শক
ডা. রাজীব চন্দ্র দাস। এ ছাড়া সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শ্রমকল্যাণ সংগঠক এখলাছুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

Please follow and like us: