সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা সমাপনী দিনে সঙ্গীত অনুষ্ঠানে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার পরিবেশনায় মঞ্চ মাতালো সিরাজগঞ্জ জেলার উজ্জল নক্ষত্র জাতীয় পুরুস্কার প্রাপ্ত সা, রে, গা, মা, পা, ২০০৮ সালে অংশ গ্রহন কারী মোঃ জুবায়ের জিকো। গতকাল শনিবার রাত ৯ ঘটিকার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে আঞ্চলিক এসএমই মেলা শেষের দিকে হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। মেলার পাশে ছিলো সঙ্গীতঅনুষ্ঠান ঠিক রাত যখুন ৯ টা ছুইছুই তখুন মঞ্চে ওঠে জুবায়ের জিকো, মঞ্চ থেকে কলকাতার বিখ্যাত গান মন মাঝিরে, বল না কোথায়? মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয় গানটির সুর শুনে সঙ্গীত মনা সকল ক্রেতাকে কেনা কাটা বাদ দিয়ে ছুটে আছে গান শুনতে। গান শেষ হলে দর্শকদের হাতে তালিতে মুখরিত হয় স্টেজ। পরে দর্শকদের অনুরোধে আরো একটি গান করেন আইয়ুব বাচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে এই গানটিও দর্শকদের মন কেরে নেয়। আবারো ষ্টেজ থেকে অন মোড় মোড় আওয়াজে মুখরিত হয় সিক্ত হয় সিরাজগঞ্জ জেলার উজ্জল নক্ষত্র জুবায়ের জিকো। মেলা টি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
, || - ||
সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার- সমাপনী দিনে সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চ মাতালো জিকো
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।Please follow and like us: