স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয় জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উৎসবের দ্বিতীয় দিনে “সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প” শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোহাম্মদ মনির হোসেন। সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ।
অনুষ্ঠানে ইমরান মুরাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান লালন । এসময় কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন স্বপ্নীল রাহা আবির, মনিকা ইয়াসমিন, ইন্দ্রানি রায় বহ্নি, দুর্জয় ও জাতীয় পুরুস্কার প্রাপ্ত, বাংলাদেশ টেলিভিশন ও সা রে গা মা পা খ্যাত শিল্পী জুবায়ের জিকো।