জার্মানভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন” আর্থিক সহোযোগিতায় এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” সিরাজগঞ্জের এর ব্যবস্থাপনায় শহরের আমলাপাড়া ঈদগা ময়দানে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল ও চাদর উপহার দেওয়া দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারী) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌরএলাকার আমলা পাড়া ঈদগা মাঠ প্রাঙ্গনে ৪৫০টি অসহায় পরিবারের মাঝে এই কম্বল ও চাদর বিতরণ করা হয়।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নূর দিপু। মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, ডি জি এম, এস এম ডি বাংলাদেশ ব্যাংকের মো নুরুল ইসলাম, ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন অফিসার, বায়েজিদ আহমেদ, প্রোগ্রাম অফিসার আলী রাহাত, ফারজানা ফারিন, ডাইরেক্টর, আউটরিস অ্যান্ড কমিউনিকেশন, সোসাল এইডের মোহাম্মাদ আলী সোহেল, ৭১ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারি এস. এম. আব্দুস সালাম মামুন সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপহার শীতবস্ত্র কম্বল ও চাদর পেয়ে অসহায় সুভিধা বঞ্চিত পরিবারের নারীরা ভীষণ খুশিমনে বাড়ী ফিরছেন।