, || - ||

সিরাজগ‌ঞ্জে ৭৫০ জন প্রান্তিক জনগোষ্ঠীর এক মা‌সের বাজার উপহার দি‌লেন-মুসলিম হেলফেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

ঈদের আগেই ৭৫০ জন প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করে আরেকটি ঈদের খুশি উপহার দি‌লেন জার্মানভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন”

১৬ মার্চ শ‌নিবার শহ‌রের আমলাপাড়া ঈদ গা ময়দা‌নে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” সিরাজগ‌ঞ্জ এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামাদানের এক মা‌সের বাজার ২৫ কে‌জি চাল, ৩০ পিচ ডিম, ২ কে‌জি ডাল, ২ কে‌জি সয়া‌বিন তেল ২ কে‌জি ছোলার এক‌টি ফুট প্যাকেজ প্রান্তীক গোষ্ঠীর মাঝে উপহার তুলে দেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে ড. জান্নাত আর তালুকদার হিনরী বলেন একমাত্র জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগিতা করে আসছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই জার্মানভিত্তিক দাতা সংস্থা “মুসলিম হেলফেন” কে যা আমার সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগিতা করে আসছে।

অনুষ্ঠানটি সোশ্যাল এইডে এর জেলা সমন্বয়কারি এস.এম. আব্দুস সালাম মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নূর দিপু। মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সোশাল এইড এর ডাইরেক্টর ফাইন‌্যান্স এন্ড এড‌মি মোহাম্মাদ আলী সো‌হেল সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: