, || - ||

সিরাজগঞ্জে ৯টি চোরাই গরু উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার এসআই নীল কমল।

রায়গঞ্জ থানা সুত্রে জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি চৌ‌কোষ আভিযা‌নিক দল ঝাপড়া গ্রা‌মের
মো. হাবিবর রহমানের ছে‌লে মো. আবু হাশেমের বাড়িতে অভিযান পরিচালনা করে ছোট বড় ৯‌টি গরু উদ্ধার করে পু‌লিশ। এসময়ে বাড়ির লোকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গরু গু‌লোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ দশ হাজার টাকা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ ব‌লেন, গরু চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us: