, || - ||

সিরাজগঞ্জ ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে আনন্দঘন ও কোলাহলপূর্ণ পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শ‌নিবার (২৪ ডি‌সেম্বর) দিনব্যাপী বাগবা‌টি হরিণা পিপুলবাড়িয়া বাজারের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা‌নের প‌রিচালক হা‌শিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নুরুল হুদা, পরিচালকমন্ডলীর উপদেষ্টা কামরুন নাহার সুইট।


স্কু‌লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আসাদুল ইসলাম আসা‌দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও উজ্জীবনী বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নাচে-গানে, আবৃত্তির মধ্য দিয়ে জমে ওঠে ক্লাস পার্টি। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যগণ অনুষ্ঠানটি উপভোগ করেন।

Please follow and like us: