নিজের হাতে কাজ করি পরিবেশ বান্ধব সমাজ গড়ি শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালী পরিবেশ বান্ধব, দূষণমুক্ত পরিচ্ছন্ন সবুজায়ন ও বিনোদন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। রবিবার বেলা ১২ ঘটিকার সময় সিরাজগঞ্জ জামে মসজিদ সংলগ্ন কাটাখালী থেকে এ দূষণমুক্ত পরিচ্ছন্ন সবুজায়ন শুভ উদ্ভোধনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম। প্যানেল মেয়র নরুল হক, ১৩,১৪,১৫ নং ওয়ার্ড মহিলা সংরক্ষিত কাউন্সিলর রোমানা রেশমা প্রমুখ। এর আগে দুইটি ব্রিজের নাম পরির্বনত করে নতুন নাম রাখেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ নাসিম ও বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন ভুলু রেলগেট ব্রিজ নাম করন করেন। প্রকল্পটি বাস্তবায়ন করেন ওহী এন্টারপ্রাইজের স্বত্বধিকারী এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।
, || - ||
সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী কাটাখালী পরিবেশ বান্ধব দূষণমুক্ত পরিচ্ছন্ন সবুজায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: