সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চর অঞ্চল বর্ণি ও হাট বয়ড়ায় মুজিব কিল্লা এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এই ভিত্তিপ্রস্তুর স্থাপন এর শুভ উদ্বোধন করেন। উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জামাত আলী মুন্সী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ বেলাল হোসেন প্রমুখ।
সময় উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূইয়া, সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, ইউপি সদস্য আব্দুস ছালাম, গোলাম মোস্তফা, ছানোয়ার হোসেন মন্ডল ও অন্যান্য ইউপি সদস্যসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সদর ও কামানখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, সেই ধারাবাহিকতায় আজ দুইটি মুজিব কিল্লা পুর্নবাসনের ভিক্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে প্রায় এক হাজারেরও অধিক মানুষ বিভিন্ন দুর্যোগের সময় আশ্রয় নিতে পারবেন। আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আওয়ামী লীগ সরকার গঠনের লক্ষে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।